কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৭ জন আটক
স্টাফ রিপোর্টার : কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সেবন করে নগরীতে প্রবেশ করার সময় অভিযান চালিয়ে ৭ মাদক সেবনকারীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়- মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকায় মাদক বিক্রেতার কাছ থেকে মাদক সেবন করে নগরীতে প্রবেশ করার সময় কোতয়ালী মডেল থানার এসআই শাহজাহান ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে-কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকার আলী আকবরের পুত্র রনি (২০), মেহের আলীর পুত্র মাসুক (১৯), মফিজুল ইসলামের পুত্র কাউসার (২০), সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর এলাকার মোজাম্মেল হকের পুত্র মো সেলিম আহমদ (১৮), নগরীর ছোটরা এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র কালাম হোসেন (২০), নিশ্চন্তপুর এলাকার কালাম আঃ রহিমের পুত্র কালাম হোসেন (১৮), একই এলাকার মোঃ শাহআলম। আটককৃতদের বিরদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকালে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




