
সদর দক্ষিণ উপজেলা যুবলীগের বর্ধিত সভা
মিজানুর রহমান।। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা যুবলীগের বর্ধিত সভা গতকাল মঙ্গলবার বিকেলে পদুয়ার বাজার বিশ্বরোড রেলগেইট এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল কাদের মজুমদার বুলুু। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা যুবলীগের সভাপতি শাহীনুল ইসলাম শাহীন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ।
এ সময় সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম নূরু,মোঃ মাসুদ রানা,উপজেলা যুবলীগের সদস্য আমান উল্লাহ মজুমদার,মোঃ হুমায়ুন কবির,মোঃ জহিরুল ইসলাম,মোঃ লিটন,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ আলমগীর হোসেন,বিজয়পুর ইউপি যুবলীগের সভাপতি মোঃ জহিরুল হক,সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন,চৌয়ারা ইউপি যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,যুগ্ম-আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ও বারপাড়া ইউপি যুবলীগের সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুর রবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




