
রিকশায় ঘুরে বেড়ালেন আসিফ
হুমায়ুন কবির জীবন।। বিএমডাব্লিউ নয়, প্রাইভেটকারেও নয়, প্রিয় কুমিল্লা মহানগরের অলি গলি রিকশায় চড়ে ঘুরে বেড়ালেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
গতকাল সোমবার ঢাকা থেকে কুমিল্লা এসে বৃষ্টি মুখর পড়ন্ত বিকেলে প্রিয় নগরে রিকশা দিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশবরেণ্য কন্ঠশিল্পী আসিফ আকবর। হিম শীতল বাতাসে মুগ্ধ হয়ে নগরের ফৌজদারী চৌমুহনী, আদালত এলাকা, সার্কিট হাউস এলাকা, স্টেডিয়াম এলাকা ও উজির দীঘির পাড় এলাকায় রিক্সায় চড়ে ঘুরেছেন তিনি। এ সময় তার সঙ্গে এক ভাইয়ের মেয়েও ছিলেন। তিনি জানান, কুমিল্লা শহর আমার প্রাণের শহর। প্রিয় এ শহরের প্রতিটি অলিগলিই আমি অতীতে যেভাবে ঘুরেছি, বর্তমানে সময় পেলেও কুমিল্লায় আসলে প্রিয় প্রিয় জায়গা ঘুরে বেড়ায়। আমি আজকে (গতকাল) বৃষ্টিমুখর বিকেল বেলায় রিক্সায় চড়ে ঘুরে বেড়িয়েছি। রিক্সায় চড়তে আমার অনেক ভাল লাগে। বিশেষ করে আজকের আবহাওয়াটা চমৎকার। ঘুরে মনে অনেক আনন্দ নিয়েছি। গানের সুর ধরে বললেন বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি। শহরের ময়লা আবর্জনায় ভর্তি কয়েকটি ডাস্টবিন দেখে বলেন, ময়লা আবর্জনা দূরীকরণের জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে নজর দিতে হবে। ঘুরা শেষে বন্ধুদের নিয়ে আড্ডায় মেতেছি। বন্ধু টিপু, মোর্শেদ, মিল্লাতসহ অন্যান্য বন্ধুদের সঙ্গে সান্ধ্যকালীন আড্ডায় মেতে উঠি। বন্ধুদের সাথে আড্ডা মারার সময় ফাঁকে ফাঁকে তিনি পছন্দের খাবার হোটেল ডায়নার হালিম, কলিজা ও পরোটা দিয়ে নাস্তা সেরেছেন।




