
পূর্ব সাদকপুর রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
স্টাফ রিপোর্টার।। ৮ এপ্রিল কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ব সাদকপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে মা সমাবেশ ও ফ্রি স্কুল ড্রেস বিতরণ করা হয়।
পূর্ব সাদকপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে মা সমাবেশ ও ফ্রি স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোহম্মদ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদেরা পারভিন আক্তার,উপজেলা সমাজ সেবা অফিসার জেডএম মিজানুর রহমান খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দস প্রধান,সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের ভূইয়া ও রেজাউল করিম। বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন ভূইয়া, ডাঃ উম্মে সালমা আক্তার ও ডাঃ উম্মে হানি চায়না অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাজী মোঃ মনোহর আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান ভূইয়া (জীবন)। উক্ত সভায় সাদকপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন ভূইয়ার কন্যাদ্বয় যথাক্রমে ডাঃ উম্মে সালমা আক্তার এম.বি.বি.এস ও ডাঃ উম্মে হানি চায়না এম.বি.বি.এস এর ব্যাক্তিগত অর্থায়নে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয় । প্রতি বছর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তারা স্কুল ড্রেস বিতরন করার প্রতিশ্রতি ব্যক্ত করেন।




