সাক্কুর অব্যাহতি প্রত্যাহার:আজ কুমিল্লায় আনন্দ মিছিল
Share
বিএনপির সকল পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার অব্যাহতি প্রত্যাহার করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার রাত ৯টায় দৈনিক কুমিল্লার কাগজের প্রতিবেদকের কাছে মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেছেন। বিএনপি ইভিএমের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন বর্জন করলে মনিরুল হক সাক্কু দল থেকে অব্যাহতির আবেদন করে নির্বাচনে অংশ নেন। দল তাকে সকল পদ থেকে অব্যাহতি দেয়। নির্বাচনে তিনি ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়ে মেয়র পদে বিজয়ী হন। এর পরপরই বিএনপির রোর্ডমার্চে কর্মসূচি চলাকালে মনিরুল হক সাক্কু কুমিল্লার পদুয়ার বাজারে বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে ফিরে আসে। কিন্তু সে ফিরে আসার আনুষ্ঠানিকতা বাকি ছিলো। তা পূর্ণ হয়েছে গতকাল। বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদনের প্রেক্ষিতে বুধবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী এ অব্যাহতি প্রত্যাহার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিও গতকাল প্রকাশ করা হয়। এদিকে গতকাল মনিরুল হক সাক্কুর অব্যাহতি প্রত্যাহার হওয়ায় রাতে কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়সহ সিটি কর্পোরেশনে মনিরুল হক সাক্কুকে ফুলের তোড়া উপহার দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এসময় বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক ফজলু, কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুস সালাম মাসুক, যুবদল নেতা আনোয়ার হোসেন, আবুল হোসেন, বিএনপি নেতা হুমায়ূন কবির, যুবদল নেতা নজরুল হক ভূইয়া স্বপন, শওকত আলী বকুল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবুল আলম চপল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুল কবির, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, যুবদল নেতা তরিক আহমেদ ভূইয়া সুজন, শহর ছাত্রদল আহবায়ক রোমান হাসানসহ বিএনপি ও অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ। এসময় তাদের প্রিয় নেতা মনিরুল হক সাক্কুকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও মনিরুল হক সাক্কুর অব্যাহতি প্রত্যাহার করায় কুমিল্লা জেলা বিএনপির কার্যালয় থেকে নগরীতে আনন্দ মিছিল বের হবে বলে জানিয়েছে একটি বিশ্বস্থ সূত্র।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সংসদে উঁকি দিয়ে চলে যাবেন না
  • শিক্ষার্থীদের উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে- মুজিবুল হক
  • জনগণের হক জনগণের মাঝেই বন্টন করে দিচ্ছি-হাজী বাহার
  • স্কুল ছাত্র অপহরণকালে ব্রাহ্মণপাড়ায় আটক ৪
  • কুমিল্লায় হাতকড়াসহ আসামির পলায়ন
  • সংসদের পর উপজেলা নির্বাচন
  • চৌদ্দগ্রামে ৩ শিবির নেতা গ্রেফতার
  • বাংলাদেশের শ্রম আইন সংস্কার চায় আইএলও-বিশ্বব্যাংক
  • হেফাজতে ইসলামীরা নারীদের ঘরে আটকে রাখতে চায়-ওমর ফারুক
  • নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মেঘনার কয়েক’শ বাড়ি
  • মুরাদনগরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১