
বিল্লালের এলাকায় পুলিশ মোতায়েন
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেফতারের পর তার এলাকা ও বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিল্লাল হোসেন গ্রেফতার হওয়ায় এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় পুলিশের অবস্থান দেখে উৎসুক মানুষ কি হয়েছে জানার চেষ্টা করে। এলাকার অনেকে জানেনও না তাদের এলাকার কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। তারা পুলিশের উপস্থিতি দেখে জানতে পারেন। কাউন্সিলর বিল্লাল হোসেনকে সকাল ৯টায় তার বাড়ি থেকে কোতয়ালী থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে। গতকাল কুমিল্লার ছোটরা এলাকায় তোয়া হাউজিং এর একটি ফ্ল্যাটের মালিক এডভোকেট জামাল উদ্দিন ভূঞার কাছে চাঁদা দাবির করার অভিযোগে বিল্লালকে গ্রেফতার করে পুলিশ।




