
বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই-ওমর ফারুক
নাঙ্গলকোট সংবাদদাতা।। গতকাল রোববার নাঙ্গলকোটের তুলাতলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওমর ফারুক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করেছিল সে রাজাকার আল-বদর আল-সামসদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই। তিনি সন্ত্রান ও দূনীতি মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়নের লক্ষ্যে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উদ্বাত্ত আহবান জানান। তিনি তুলাতলী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন।




