
মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করলেন জেলা প্রশাসক
মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মো: রেজাউল আহসান। গতকাল রবিবার মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড অফিসে তিনি চেক হস্তান্তর করেন।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মাধ্যমে জেলার মুক্তিযোদ্ধার সন্তানদের লেখাপড়া ও মেয়ের বিবাহের খরচ নির্বাহের জন্য কেন্দ্রীয় কমান্ড প্রদত্ত অনুদানের অর্থ চেকের মাধ্যমে বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: রেজাউল আহসান। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খাঁন ও মনিরুল ইসলাম ভূঞা, সহকারী কমান্ডার সহিদুল ইসলাম, ফজলুর রহমান সরকার, শৈলপতি নন্দন চৌধুরী, নজির আহামেদ এবং সদস্য একেএম জামাল খাঁন, বিভিন্ন উপজেলার কমান্ডার এবং শতাধিক মুক্তিযোদ্ধা।
জেলা প্রশাসক সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানের স্বচ্ছতার ভুয়সী প্রশংসা করেন এবং তিনি যতদিন জেলা প্রশাসক আছেন ততদিন কুমিল্লার মুক্তিযোদ্ধাদের সকল কাজে আইনানুগ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।-প্রেস বিজ্ঞপ্তি




