
বিএনপি নেতা আবু তাহের আর নেই
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা জেলা বিএনপি নেতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাাদক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মজুমদার জাহাঙ্গীর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে গতকাল রাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ বোন ও ১ ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আবু তাহের মজুমদারের প্রথম জানাজা ঠাকুরপাড়া মদিনা মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা চৌয়ারা এম এম আদর্শ স্কুল মাঠে এবং চৌয়ারা বাজার পাঠানকোট এলাকায় তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক, মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সিটি মেয়র মরহুমের বাড়িতে কিছু সময় কাটান।
এদিকে আবু তাহের মজুমদারের জানাজার পূর্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে আরো শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কুমিল্লা জেলার পক্ষে মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুস সহিদ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম ভূইয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মেদ হোসেন, মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা শেখ রুস্তম আলী, মুক্তিযোদ্ধা হাজী খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা হাজী আব্দুল ওহাব ও মুক্তিযোদ্ধা শাহ আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
জেলা বিএনপির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কুমিল্লা জেলার সভাপতি ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের মজুমদার জাহাঙ্গীরের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবাবের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, কেন্দ্রীয় সহ-কৃষি সম্পাদক ও দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী আমিন-অর রশিদ ইয়াছিন ও দক্ষিন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো¯াক মিয়া।
নেতৃবৃন্দ এ বিবৃতিতে এ শোক জানান। বিবৃতিতে বলা হয় স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী জাহাঙ্গীর মজুমদারের মৃত্যুতে দেশ হারালো একজন মুক্তিযোদ্ধাকে। বিএনপি দলের একজন ত্যাগী, আদর্শবান ও দেশপ্রেমিক নেতাকে হারালো । এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান ভুঁইয়া, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সম্পাদক আমীরুজ্জামান আমীর, সাধারন সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদল সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।
এদিকে কুমিল্লা নগর বিএনপির ১৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শাহিনুর আলমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিন জেলা সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, কেন্দ্রীয় সহ-কৃষি সম্পাদক ও দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী আমিন-অর রশিদ ইয়াছিন , কুমিল্লা নগর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভিপি।




