
চান্দিনায় মনির খন্দকারকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার।। চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো: মনির খন্দকার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছে চান্দিনা পৌর ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বিকেলে চান্দিনা প্রেস ক্লাবে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা প্রেস ক্লাব সভাপতি কাজী রাশেদ, সাধারণ সম্পাদক রনবীর ঘোষ কিংকর, সাংবাদিক তাহমিদুর রহমান দিদার, পৌর ছাত্রলীগ আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক আবু কাউসার, আহবায়ক সদস্য বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেন, কাজী জালাল উদ্দিন, শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম তমাল, জাহিদ, গিয়াস উদ্দিন, আবুল খায়ের, রায়হান, হোসাইন, সোলাইমান, শাহজালাল, আতিকুর রহমান, সোহাগ, রিয়াদ, তুহিন, আলম, আল-আমিন, জাহাঙ্গীর, জুয়েল, রাসেল প্রমুখ।




