নির্বাচনী ওয়াদা রেখেছি:পাঁচথুবী ইউনিয়নের ইফতার মাহফিলে হাজী বাহার
Share
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘কুমিল্লাবাসী আমার প্রতি পূর্ণ আস্থা রেখে ভোট দিয়েছে। তাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। নির্বাচনের সময় কুমিল্লার মানুষের কাছে আমি ওয়াদা করেছিলাম, কুমিল্লার সাধারণ মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। কারো সুপারিশ নিয়ে আমার কাছে যেতে হবে না। আমার কাছে সরাসরি যেতে পারবেন। কুমিল্লার মানুষ আমার কাছে সরাসরি এসেছে আমি তাদের উপকার করেছি। বিগত ৩০ বছরে যে উন্নয়ন হয় নাই, সেই উন্নয়ন আমি বিগত ৩ বছরে করেছি। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার ইটাল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: আবদুর রউফ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত একুশ সালের বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাব ও আন্তরিকভাবে দেশের উন্নয়ন কাজে ভূমিকা রাখতে হবে। বক্তব্য রাখেন পাঁচথুবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলম খান। মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা ও জেলা আওয়ামীলীগের সদস্য আবুল কাশেম শোভা, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, শেখ রাসেল স্মৃতি সংসদ কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও মহানগর যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল, যুবলীগ নেতা এডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ পাঁচথুবী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বর্ষণ বিড়ম্বনায় কুমিল্লাবাসী
  • কুমিল্লায় এক মাসে সাড়ে তিন কোটি টাকার মাদক ও চোরাই পণ্য উদ্ধার
  • দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও নগদ অর্থসহ গ্রেপ্তার ২
  • কুমিল্লায় বজ্রপাতে নিহত ৩
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নিন্দা ও প্রতিবাদ
  • বিসমিল্লাহ গ্র“পের ঋণ জালিয়াতি : এবার প্রাইম ব্যাংকের ২০ শীর্ষ কর্মকর্তাকে তলব
  • ‘বাজেট হবে বিনিয়োগবান্ধব’ কুমিল্লার বিনিয়োগকারীদের প্রত্যাশা
  • খেলাধুলা শুধু আনন্দই দেয় না সম্প্রীতির বন্ধনও তৈরি করে:দাউদকান্দিতে সুবিদ আলী ভূঁইয়া
  • চান্দিনা পৌরসভায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
  • ইসলামী আদর্শ উচ্চ বিদালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১