
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে স্মারক লিপি
গতকাল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ অনুযায়ী কুমিল্লা জেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে। স্মারক লিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি গোলাম হোসাইন তপন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মীর্জা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি কামরুল হাসান নান্নু, কুমিল্লা সরকারী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, কোতয়ালী থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রেজভী, শহর ছাত্রলীগ যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ চক্রবর্তী, ভিক্টোরিয়া কলেজ সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাবলু, সরকারি কমার্শিয়াল কলেজ ছাত্রলীগ সভাপতি এম.নাছিমুল ইসলাম হেলাল, শেখ রাসেল স্মৃতি রক্ষা সংসদ সভাপতি ইযাস্রি আরাফাত সুজন, সাধারণ সম্পাদক দ্বীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সৈকত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, এইচ এম নোমান মহিবুর রহমান রানা, ফারুক হোসেন মিল্কি, মোশারফ হোসেন মিলন, ফরিদ উদ্দিন সবুজ, আহাদ হোসেন, হিমেল প্রমুখ।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।-প্রেস বিজ্ঞপ্তি।




