
কুবি জাতীয়তাবাদী ছাত্রফোরামের ইফতার
গতকাল মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র ফোরাম কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরায় ইফতার আয়োজন করে। ফাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ইফতার পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফোরাম নেতা আবদুল কাইয়ুম, ইয়াছিন, সানাউল্লাহ, রিয়াদ, লিখন, রহমান, নোমান, পরশ, আসাদ, আসিফ প্রমুখ।




