মুরাদনগরে পরিবহন শ্রমিক খুন
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের СতিশাТ পরিরবহন কাউন্টারের শ্রমিকদের সাথে বাসভাড়া নিয়ে বাস যাত্রীদের সংঘর্ষে জীবন মিয়া(৬৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত ও উভয় পক্ষের অন্ততঃ ১০জন আহত হয়েছেন।এসময় যাত্রীরা СতিশাТ পরিরবহনТর কাউন্টারে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। কোম্পানীগঞ্জ বাস টার্মিনালТএখন চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর স্থানীয় পরিবহন শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার সময় ওই ঘটনা নিয়ে কেউ মুখ খুলতে চাননি। তবে মুরাদনগর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান СতিশাТ পরিরবহনТর কাউন্টারТর শ্রমিকদের সাথে বাস ভাড়া নিয়ে একই উপজেলার থোল্লা গ্রামের এক যাত্রীর সাথে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়। এব্যাপারে রাত পৌনে নয়টা পর্যন্ত কেউ মামলা করেনি। মামলার পরই তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উদঘাটন করা হবে।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় একাধিক শ্রমিক নেতা জানান, শুক্রবার সকালে একই উপজেলার থোল্লা গ্রামের সামসুল হক মেম্বারТর পুত্র সুমন মিয়া(২৮)র সাথে বাসে যাত্রীর মাল পরিবহনের ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়। এসময় পরিবহন শ্রমিকদের হাতে সুমন মিয়া লাঞ্ছিত হয়। পরে স্থানীয় শ্রমিক নেতাদের হস্তক্ষেপে ঘটনার মিমাংসা হলেও জুম্মার নামাজের পর থোল্লা, বাখরনগর, গুঞ্জর এবং ভিংলাবাড়ির লোকজন নিয়ে СতিশাТ পরিরবহনТর কাউন্টাররে অতর্কীত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। বিকেল চারটায় পুনঃরায় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পরিবহন শ্রমিক নেতা জীবন মিয়া(৬৫) রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করে। জীবন মিয়ার মৃত্যু নিয়ে নানা লোকের নানান মন্তব্য রয়েছে। কেউ বলছেন প্রতিপক্ষের মারধর এবং ইটপাটকেলТর আঘাতে তার মৃত্যু হয়েছে আবার কেউ কেউ বলেন, হামলার সময় ভয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কর্তব্যরত চিকিৎসক এবং পুলিশ জানান, নিহতের শরীরে বড় ধরনের কোন আঘাতের চিহ্ন না থাকলেও ময়না তদন্তের পূর্বে মৃত্যুর আসল কারন নিশ্চিত ভাবে বলা যাবে না।
বিশিষ্ট শ্রমিক নেতা ও নবীপুর পূর্ব ইউনিয়নТর চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন ওরুফে পিচ্চি কামাল(৫০) জানান, বিষয়টি পূর্ব শত্রУতার জের ধরে এবং টার্মিনালের আধিপত্য বিস্তার নিয়ে বাস ভাড়াকে ইস্যু করে মুরাদনগর উপজেলার থোল্লা, বাখরনগর, গুঞ্জর এবং দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ির গ্রামের কয়েকশত লোক পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এব্যাপারে নিহতের পুত্র শ্রমিক নেতা ইকবাল হোসেন(২৮) বাদী হয়ে মামলা দায়েরТর প্রস্তুতি নিচ্ছে, রাতেই মামলা হবে। শ্রমিক নেতা পিচ্চি কামাল আরো জানান, নিহত জীবন মিয়া তার আপন জেঠাতো ভাই। এব্যাপারে ঘটনার মূল নায়েক সুমন মিয়াসহ প্রতিপক্ষের কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি।




