মনোহরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি: ১৫ লাখ টাকার মালামাল লুট।। একজন আহত
Share
মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে ১৯জুলাই বৃহস্পতিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। সশস্ত্র ডাকাতদল নগট টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতদলের হামলায় একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে গতকাল শুক্রবার মনোহরগঞ্জ থানায় ১টি মামলা হয়েছে। একের পর এক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষআতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১৫/২০জনের মুখোশপরা সশস্ত্র ডাকাতদল রাত ২টার দিকে ঘরের দরজা ভেঙ্গে কমলপুর গ্রামের আবদুর রহমান মমিনের ঘরসহ একই বাড়ির ৪/৫টি ঘরে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে তাদের হাত পা মুখ বেঁধে ফেলে ডাকাতদল। এসময় ডাকাতরা নগদ ৩ল ৬৫হাজার টাকা ২০ ভরি স্বর্ণালংকার ৫টি মোবাইলসহ বিভিন্ন দামী ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে নিয়ে যায়। ডাকাতরা একই গ্রামের আমেরিকা প্রবাসী ডা: শামছুদ্দিন আহমেদের বাড়িতেও প্রবেশ করে। ওই বাড়িতে তেমন উল্লেখযোগ্য কোনো মালামাল না পেয়ে বিুব্ধ হয়ে ডাকাতরা বাড়ির কেয়ার টেকার আবদুল বাতেনকে বেদম মারপিট করে। গুরুতর আহত আবদুল বাতেনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সশস্ত্র ডাকাতরা বাড়ির মহিলাদের উপরও শারীরিক নির্যাতন চালায়। মনোহরগঞ্জ থানার ওসি দুলাল মাহমুদ জানান, তিনি ও তার ফোর্স ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন। ডাকাতির বিষয়ে আবদুর রহমান মমিন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। এদিকে একের পর এক মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামগঞ্জে ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। অনেক গ্রামেই এখন মানুষ পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সংসদে উঁকি দিয়ে চলে যাবেন না
  • শিক্ষার্থীদের উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে- মুজিবুল হক
  • জনগণের হক জনগণের মাঝেই বন্টন করে দিচ্ছি-হাজী বাহার
  • স্কুল ছাত্র অপহরণকালে ব্রাহ্মণপাড়ায় আটক ৪
  • কুমিল্লায় হাতকড়াসহ আসামির পলায়ন
  • সংসদের পর উপজেলা নির্বাচন
  • চৌদ্দগ্রামে ৩ শিবির নেতা গ্রেফতার
  • বাংলাদেশের শ্রম আইন সংস্কার চায় আইএলও-বিশ্বব্যাংক
  • হেফাজতে ইসলামীরা নারীদের ঘরে আটকে রাখতে চায়-ওমর ফারুক
  • নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মেঘনার কয়েক’শ বাড়ি
  • মুরাদনগরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১