জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, মাঠে বিপুল দর্শক:সদরকে হারিয়ে দাউদকান্দি চ্যাম্পিয়ন
Share
শ্বাসরুদ্ধকর খেলায় এক চাটিয়া প্রধান্য বিস্তার করে দাউদকান্দি উপজেলা ৪-০ গোলে আদর্শ সদর উপজেলাকে হারিয়ে কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গ্যালারিভর্তি দর্শকদের ঢোলের বাদ্য আনন্দ উল্লাস আর মাঠে খেলোয়াড়দের ফুটবল নিয়ে নৈপূণ্য প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল। গতকাল শুক্রবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে (কুমিল্লা স্টেডিয়াম) এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রচুর দর্শকের সমাগম ঘটে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সদর আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: রেজাউল আহসান। জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, দীর্ঘদিন পর অনেক সুন্দর একটি খেলা উপভোগ করলাম। বিগত ১০ বছরেও স্টেডিয়ামে এত দর্শক দেখি নাই। যুব সমাজকে যদি খেলার মধ্যে ফিরিয়ে আনতে পারি তাহলে সমাজে অবক্ষয় কমে যাবে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি খুবই আন্তরিক। এ জন্য প্রাইমারী লেভেল থেকে শুরু করে বিভিন্ন লেভেলে খেলাধুলা কার্যক্রম পরিচালিত করে আসছে। আগামী প্রজন্মের সন্তানদের মানুষ করতে তাদের খেলাধুলার প্রতি আগ্রত সৃষ্টি করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ এ আর মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: আবদুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ স্বপন, সিটি কাউন্সিলর মঞ্জুর কাদের মনি, সিটি কাউন্সিলর গোলাম কিবরিয়া, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, আদর্শ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাদেরুজ্জামান, ক্রীড়া লেখক শিবলী নোমানী, এডভোকেট আতিকুর রহমান আব্বাসী, এডভোকেট কাইমুল হক রিংকুসহ জেলা ক্রীড়া সংস্থা ও অন্যান্য নেতৃবৃন্দ। দাউদকান্দি উপজেলার খেলোয়াড় বৃন্দ হলেন আমিন, মাসুদ রানা, পেইস, রাজন, জারা, লায়েক, মিন্টু, শারফুল, রাজু, ডিসনে সবুজ, গিল্টু, নিজাম ও মাদকসুদ। আদর্শ সদর উপজেলার খেলোয়াড় বৃন্দ হলেন ওসমান, রানা, কালাস, জহিরুল, আজাদ, প্রান্সিস, রাব্বি. পিন্টু, ইদ্রিস, কিংষ প্লে, নুরু, হাজী সোহেল ও নাসির। রেফারীর দায়িত্ব পালন করেন আজাদ, জালাল, সুজন ও দেলোয়ার। ধারাভাষ্যকের দায়িত্ব পালন করেন এস এম খলিলুর রহমান কিতাবী। খেলাটি কুমিল্লা ক্যাবল টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। বিরতীর সময় কুমিল্লা সরকারি শিশু পরিবারের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলে উপভোগ করে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • অবৈধ অস্ত্রসহ কুমিল্লা বিএনপি নেতার ছেলে ঢাকায় গ্রেফতার
  • আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চৌদ্দগ্রামের মানুষের উন্নয়ন হয়
  • কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করেছি -হাজী বাহার
  • জাতীয় কবির ১১৪তম জন্মবার্ষিকী আজ
  • ১৮দলীয় জোটের হরতাল রবিবার
  • মেঘনায় দুই গ্র“পে সংঘর্ষ, আহত ১০
  • সজলের মরদেহ উদ্ধারে অভিযান আজ
  • চৌদ্দগ্রামের শিবির নেতা ফেনী থেকে গ্রেফতার
  • বুড়িচংয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
  • কুমিল্লায় চ্যানেল ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১