ইউরো শেষ না হতেই দলবদলের হিড়িক
Share
ইউরো শেষ হতে না হতেই দল বদলের হিড়িক পড়ে গেছে ইউরোপে। সোমবার নাপোলি ছেড়ে চার বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার এজিকুয়েল লাভেজ্জি। নতুন ঠিকানায় স্বদেশী জাভিয়ের পাস্তোরের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ২৭ বছর বয়সী লাভেজ্জির জন্য ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি গুনতে হয়েছে পিএসজিকে। বার্সেলোনার ব্রাজিলীয় ডিফেন্ডার দানি আলভেসকেও দলে ভেড়ানোর চেষ্টা করছে তারা। এর আগে পিএসজির নজর ছিল দুই মিলান তারকা থিয়াগো সিলভা ও জ­াটান ইব্রাহিমোভিচের দিকে। ইব্রাকে দলে ভেড়ানোর আশা এখনও ছাড়েনি পিএসজি। কিন্তু সিলভাকে তারা পাচ্ছে না। কারণ ব্রাজিলীয় ডিফেন্ডারের সঙ্গে এরই মধ্যে নতুন চুক্তি সেরে ফেলেছে এসিমিলান। এদিকে সেরি-এ চ্যাম্পিয়ন জুভেন্টাসও ঘর গোছানোর কাজ শুরু করেছে। উদিনেস থেকে ঘানার মিডফিল্ডার আসামোয়া ও চিলিয়ান উইঙ্গার ইসলা যোগ দিয়েছেন জুভেন্টাসে। এ ছাড়া কোস্টারিকান স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেলকে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ধারে খেলতে পাঠিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলীয় ডিফেন্ডার ফ্যাবিও একইভাবে আগামী মৌসুমে ধারে খেলবেন কিউপিআরে। অন্যদিকে ফ্যাবিওর যমজভাই রাফায়েলের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছে রেডডেভিলরা। ইন্টারনেট।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< Jun 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
      








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০