আইপিএলের চারটি দল চ্যাম্পিয়ন্স লীগে
Share
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আগামী টি ২০ চ্যাম্পিয়ন্স লীগে সরাসরি সুযোগ পাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্থ স্থানে থাকা দল। আগের মৌসুমে আইপিএলে চতুর্থ হওয়া দলকে (কলকাতা নাইট রাইডার্স) বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে আসতে হয়েছিল। তবে এবার সরাসরিই মূল পর্বে খেলার সুযোগ পাবে আইপিএলে চতুর্থ হওয়া দল। টুইটারে এক বার্তায় এ তথ্য দেন চ্যাম্পিয়ন্স লীগ টেকনিক্যাল কমিটির সদস্য সুন্দর রমন। মূল পর্বে খেলার জন্য যে ছয়টি দল এবার বাছাই পর্বে অংশ নেবে সেগুলো হলŅ পাকিস্তানের শিয়ালকোট স্ট্যালিওন্স, নিউজিল্যান্ডের অকল্যান্ড এইসেস, ওয়েস্ট ইন্ডিজ থেকে ত্রিনিদাদ ও টোবাগো এবং শ্রীলংকার একটি ও ইংল্যান্ড থেকে দুটি দল। বাছাই পর্বের সেরা দুটি দল মূল পর্বের আরও আট দলের সঙ্গে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় প্রতিযোগিতায় যে আটটি দল সরাসরি অংশ নেবে সেগুলো হলŅ আইপিএলের সেরা চার দল (প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ডেয়ার ডেভিলস), অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ থেকে সিডনি সিক্সার্স ও পার্থ স্কর্চার্স এবং দক্ষিণ আফ্রিকা থেকে টাইটান্স অ্যান্ড লায়ন্স। ইন্টারনেট।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< Jun 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
      








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০