সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের আলোচনা সভা
ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৯৪তম জন্মবার্ষিক উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিন্দাবাদের সহপরিচালক মহিন উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিন্দাবাদের পরিচালক আল-আমিন খান। প্রধান অতিথির আলোচনা রাখেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সহ-পরিচালক মু. আঃ বাতেন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ফররুখ আহমদ ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ কবি। তিনি বাংলার মুসলমানদের উৎসাহ, উদ্দীপনা দিয়েছেন পাঞ্জেরী, সাত সাগরের মাঝির মত কবিতার দ্বারা এবং তিনি ছিলেন ইসলামী রেনেসাঁর কবি। এতে আরো উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, ওমর ফারুক, নাছির আহমেদ, তানভীর মুজাহিদ মিশু, কাউসার হামিদ প্রমুখ।




