
ব্রাহ্মণপাড়ায় ডায়াবেটিক হসপিটালের জন্য জমি দান
মিজান সরকার, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডায়াবেটিক হাসপাতালের জন্য ১৬ জুন ধান্যদৌল বাজার সংলগ্ন এলাকায় এক সভায় আনুষ্ঠানিক ভাবে ৩০ শতক জমি দান করার ঘোষণা দেন এলাকার আরও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী।
মানুষের সমস্যার সমাধানে বুড়িচং-ব্রাহ্মণপাড়া-কসবা উপজেলার জন্য একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মানের নীতিগত সিদ্ধান্তে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় এই হাসপাতালের জন্য কোন আগ্রহী উদ্যোক্তা ও প্রয়োজনীয় জমি না থাকায় ১৬ জুন ধান্যদৌল এলাকার আবু তাহের প্রকাশ ধনু মিয়া মেম্বারের আহবানে ধান্যদৌল বাজার সংলগ্ন মুমু রেহান প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আবু তাহের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সভাপতিত্ব করেন তাজুল ইসলাম খান চৌধুরী উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন মাষ্টার, আ: সাত্তার মোল্লা, শাহ আলম, শিরু মেম্বার, আ: ছামাদ, ছিদ্দিকুর রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম, আমীর হোসেন খাঁন চৌধুরী, আ: ছোবহান, মফিজ আলী, বজলুর রহমান, আ: খালেক, আ: বারী মেম্বার, শরিফ মিয়া, সুমন মিয়া, খোরশেদ আলম মেম্বার, হারুন মেম্বার, শরিফুল ইসলাম, বাবুল, আবু জাহের, আমজাদ হোসেন মেম্বার, আলী আহাম্মদ, সোহেল মিয়াজী, দিপু, আ: হান্নান, দুদু মিয়া, হাবিবুর রহমান খান চৌধুরী, আ: জলিল ভূইয়া সহ এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকল এলাকাবাসী এই হসপিটালের গুরুত্ব অনুধাবন করে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরীর নিকট প্রস্তাব করলে তিনি তার প্রতিষ্ঠিত মুমু রেহান প্রি ক্যাডেট স্কুলের পশ্চিম পার্শ্বে মন্দির সংলগ্ন ৩০ শতক জমি ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হসপিটালের জন্য দান করবেন বলে ঘোষণা দেন। হাসপাতালের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক পরামর্শ ও নিজ অবস্থান থেকে সহযোগীতা করে এলাকাবাসীকে তার পাশে থাকার আহবান জানান মোশাররফ হোসেন খান চৌধুরী।




