বরুড়ায় তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলোর
Share
কুমিল্লার বরুড়া উপজেলার আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল দলের এই কর্মতৎপরতা বলে রাজনৈতিক সচেতন মহল মনে করছে। বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করে সপ্তাহে ২/৩ দিন সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করছে। পাশাপাশি ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করছে। ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি গঠন করতে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে এই দলের প্রার্থী হিসেবে সু প্রতিষ্ঠিত করেছেন তৃণমূল পর্যায়ে দলকে। পাশাপাশি উপজেলার চেয়ারম্যান হাফিজ আহমদ দলকে যথেষ্ঠ সময় দিয়ে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের হাতকে শক্তিশালী করছেন। অপরদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন গত মাস থেকে এলাকায় সময় দিচ্ছেন। তিনিও পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নে জনসভা ও কর্মী সভা করেছেন। পৌর এলাকায় বিএনপির বিশাল কর্মী বাহিনী আছে। সাবেক সংসদকে ছাড়াই অনেক সভা সমাবেশ হচ্ছে। জাতীয় অনুষ্ঠান ছাড়াও দলীয় অনুষ্ঠানে ব্যাপাক লোকের সমাগম ঘটে। পৌরসভার বাহিরে আওয়ামীলীগ ও বিএনপি সমান্তরাল ভাবে কাজ চলছে। আওয়ামীলীগ ২টি দ্বারা বিভক্ত থাকলেও বিএনপি একটি দ্বারা রয়েছে। আওয়ামীলীগের অপর অংশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল হাকিম প্রতি সাপ্তাহে ১ বার হলেও দলীয় কার্যালয়ে আসেন। পাশাপাশি ইউনিয়নেও আওয়ামীলীগের কমিটি গঠন করছেন। বিএনপি একটি দ্বারা থাকেলে ও উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক হাজী জুনাব আলীসহ কিছু নেতা দলের বাহিরে রয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক বরুড়া উপজেলার চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এলাকায় মাঝে মাঝে এসে দলীয় নেতা কর্মীদের খোজ খবর নিচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলাটি কে ৪ ভাগে ভাগ করে দলের কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গত সাপ্তাহে উপজেলায় নতুন করে কাউন্সিল করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। জাকের পার্টি, ওয়ার্ককাস পার্টি নামে মাত্র থাকলেও দলীয় কোন কর্মসূচী চোখে পড়ার মত নেই। তরিকত ফেডারেশন ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ব রয়েছে। উপজেলায় মূলত আওয়ামীলীগের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলও বিএনপি সাবেক সংসদ জাকারিয়া তাহের সুমনের কর্মসূচী ব্যাপক রয়েছে। রাজনৈতিক সচেতন মহল মনে করেন এখন থেকে যে যত বেশি দলকে সু সংগঠিত করবেন সেই দল থেকেই হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হবেন। আর এমপি হবার লক্ষে তৃণমূল পর্যায়ে দলকে সু সংগঠিত করার লক্ষেই ২ নেতা এলাকায় গণ সংযোগ বৃদ্ধি করেছেন বলে অভিজ্ঞ মহল মনে করছেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সুশিক্ষিতরাই পারবে সোনার বাংলা গড়তে-মুজিবুল হক
  • ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার ৯ উপজেলার মানুষ
  • টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লার ৫ উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি
  • দাউদকান্দিতে ফেনসিডিল গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারাগারে থাকা শিক্ষার্থীকে পাশ নম্বর দেয়ায় তদন্ত কমিটি
  • মেঘনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষার্থী হয় না- জেলা প্রশাসক
  • চ্যানেল আইতে ইসলামী অনুষ্ঠানে আজ অংশ নেবেন মাওলানা মো: ইব্রাহিম
  • নাঙ্গলকোটে দু’গ্র“পে সংঘর্ষ আহত ৪০
  • বুড়িচংয়ে মাদকসেবীর জরিমানা
  • কুমিল্লায় উপকূল ট্রাভেলসের অনলাইন টিকিটিং উদ্বোধন
  • ৪২ বছরেও বিদ্যুৎ পায়নি গ্রাম কাগাতুয়ার মানুষ
  • দেবিদ্বারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ : অধিকাংশ সরকারি দফতর আক্রান্ত
  • ডাক্তারদের ইনফরমেশন ও কমিউনিকেশন সেমিনার
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১