নারীদের আর্থ সামাজিক উন্নয়নে ব্র্যাকের শপিং ব্যাগ তৈরি প্রশিক্ষণ কোর্স
Share
স্টাফ রিপোর্টার।। নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাক কুমিল্লা শাখার আয়োজনে গতকাল বুধবার শপিং ব্যাগ তৈরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ব্র্যাক এলাকা অফিস কুমিল্লা সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ মাহবুব খান। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের সচেতনতা বৃদ্ধি, দলীয় সততা ও ঐক্য শক্তিশালী করা এবং সামাজিক সম্পদ বৃদ্ধি ও সংগঠনের প্রাতিষ্ঠানিক শক্তি জোরদার করার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সামাজিক পুঁজিবৃদ্ধিকরণ প্রকল্পের যাত্রা শুরু হয়। এই প্রকল্পে গ্রাম সংগঠনের সদস্যদের ‘সামাজিক পুঁজি বৃদ্ধির’ উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যাতে তারা সামাজিকভাবে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে যা তাদের বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ব্র্যাক ক্ষুদ্র ঋণ প্রদানকারী এ সকল সদস্যর দক্ষতা উন্নয়ন ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আয়বর্ধক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়। নারীদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের লক্ষ্যে তাদের চাহিদা ও সংশ্লিষ্ট এলাকার বাজারের প্রেক্ষিত বিবেচনা করে বিভিন্ন ট্রেডে আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ পরবর্তীতে ব্র্যাকের কর্মীগণ তাদের নিবিড় ফলোআপের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে এবং কাঁচামাল সংগ্রহে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় ২ জুন হতে ৭ জুন ৬ দিনব্যাপি পর্যন্ত শপিং ব্যাগ প্রস্তুতকরণের উপর প্রশিক্ষণ কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা আরবান এলাকার ২৫জন মহিলা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আনজুম। সেক্টর স্পেশালিষ্ট মো: এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন ব্রহ্মানন্দ দাস। উপস্থিত সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক দীপক ভদ্র। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শাহানাজ বেগম। সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি দীপক রায়। উপস্থাপনা করেন জেলা ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে। এছাড়াও স্থানীয় ব্র্যাক কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< Jun 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
      








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০