ব্রাহ্মণপাড়ায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স উদ্ধোধন
মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান ও পরিষদের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স ৩ মে উপজেলা সম্মেলণ কক্ষে উদ্বোধন হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ফরাজনী, উপজেলা সমাজ সেবা অফিসার মো: আবু তাহের সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ। ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের মূল ভিত্তি। পেশাগত দক্ষতার অভাবে এই স্থানীয় সরকারের কার্য্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই কোর্সে স্থানীয় সরকার সম্পর্কে বিষদ আলোচনার ও বাস্তবধর্মী প্রশিক্ষণ প্রদান করা হবে। স্থানীয় সরকার কি ? বৈশিষ্ট, প্রয়োজনীয়তা, সাংবিধানিক অবস্থান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার ও মেম্বারদের পদ মর্যাদা, দায়িত্ব, করনীয় অকরনীয়, স্থানীয় সরকার আইন ২০০৯ অবহিতকরণ, প্রশাসনের সাথে ইউনিয়ন পরিষদের যোগাযোগ, উন্নয়ন পরিকল্পনা, বাজেট, তহবিল গঠণ, আয়ের উৎসর হিসাব রক্ষন, নিরীক্ষা আপত্তি ও নিস্পত্তি, উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, গ্রাম্য আদালত, বাল্য বিবাহ রোধ, জন্ম মৃত্যু সনদ, জেন্ডার সম্পৃক্তকরন সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড সম্পর্কে এই কোর্সে প্রশিক্ষন প্রদান করা হবে। এই কোর্সের প্রশিক্ষক হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও সমাজ সেবা কর্মকর্তা। আগামীকাল উক্ত কোর্সের সনদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।




