মুরাদনগরে ডাকাতের গুলিতে প্রবাসীর স্ত্রী নিহত :স্বর্ণালংকারসহ টাকা লুট
Share
মুরাদনগর উপজেলার পীরকাশীমপুর গ্রামে মঙ্গলবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা গৃহকত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে চাবি নিয়ে আলমিরা ও শোকেসের মধ্যে থাকা নগদ টাকা, ৭ ভড়ি স্বর্ণালংকার ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতি শেষে ফেরার পথে ডাকাতরা গৃহকর্তী নাজমা বেগমকে (৪৮) গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সাথে আলাপকালে জানা যায়, মঙ্গলবার রাত অনুমান ৩টায় একটি সশস্্র ডাকাতদল পীরকাশীমপুর (দনিপাড়া) গ্রামের প্রভাবশালী তুজু মিয়ার বাড়িতে যায়। গিয়ে । তখন কৌশলে সৌদী প্রবাসী মোকাদ্দেস আলীর ঘরে ঢুকে তার স্ত্রী নাজমা বেগমকে অস্্েরর মুখে ভয়ভীতি প্রদর্শন করে ঘরে থাকা আলমিরা ও সুকেসের চাবি নিয়ে ড্রয়ারের ভিতরে রতি নগদ ৬০ হাজার টাকা, ৭ ভড়ি স্বর্ণালংকার ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করতে থাকে। লুটপাট শেষে বাড়ি থেকে যাবার পথে ডাকাত চিনে ফেলার আশংকায় মোকাদ্দেস আলীর স্ত্রী নাজমা বেগমকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশ-পাশের লোকজন এসে চিৎকার করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। পরে তাকে চিকিৎসার জন্যে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে সে মৃত ঘোষনা করেন। নিহত নাজমা বেগমের ছেলে আবু ইউসুফ সিঙ্গাপুর ও অপর ছেলে আবু মুছা বাবার সাথে সৌদীআবর অবস্থান করছেন। মঙ্গলবার নাজমা বেগম স্বামী ও ছেলের পাঠানো ৬০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে আনেন। খবর পেয়ে স্বজনরা এসে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারিতে আকাশ-বাতাশ ভারি হয়ে উঠে। বিষয়টি নিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ও ঘটনার প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহআলম সরকার উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে উক্ত ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত নাজমা বেগমের লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্যে কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মুরাদনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • অবৈধ অস্ত্রসহ কুমিল্লা বিএনপি নেতার ছেলে ঢাকায় গ্রেফতার
  • আওয়ামী লীগ ক্ষমতায় আসলে চৌদ্দগ্রামের মানুষের উন্নয়ন হয়
  • কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করেছি -হাজী বাহার
  • জাতীয় কবির ১১৪তম জন্মবার্ষিকী আজ
  • ১৮দলীয় জোটের হরতাল রবিবার
  • মেঘনায় দুই গ্র“পে সংঘর্ষ, আহত ১০
  • সজলের মরদেহ উদ্ধারে অভিযান আজ
  • চৌদ্দগ্রামের শিবির নেতা ফেনী থেকে গ্রেফতার
  • বুড়িচংয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
  • কুমিল্লায় চ্যানেল ২৪ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অনির্বাচিত সরকার নিয়ে সংলাপ করবে না আ’লীগ
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১