মুরাদনগরে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি গঠিত
মো. হাবিবুর হমান, মুরাদনগর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তায়ন করার অঙ্গীকার নিয়ে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনকে সভাপতি ও মাহাবুল হাসান সরকার কমলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত ৯মে বুধবার উক্ত কমিটিকে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কুমিল্লা জেলা কমিটির সভাপতি কবির চৌধুরী তন্ময় ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভুইয়া। সংগঠনের প্যাডে গঠিত কমিটিকে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আলোচনা করে আগামী ৪৫ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার নির্দেশ দেন। তাদের সাংগঠনিক কর্মকান্ডে সহযোগিতা করার জন্য মুরাদনগর উপজেলার সংরক্ষিত সংসদ সদস্য, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুরাদনগর উপজেলা শাখার কমান্ডার ও মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদককে অনুলিপি প্রেরণ করেন।




