বিশ্বকাপ ভেন্যু নিয়ে আবারও ফিফার উদ্বেগ
সেপ ব্ল্যাটার ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিকাজে এরই মধ্যে যে বিলম্ব হয়েছে, সেটা যত দ্রুত সম্ভব পুষিয়ে নিতে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি। তবে কিছুটা উদ্বিগ্ন হলেও ব্রাজিল যথাসময়েই কাজ শেষ করতে পারবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। বর্তমানে ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়েই আছে ব্রাজিল। আগামী সপ্তাহে বিশ্বকাপ প্রস্তুতি পর্যবেণ করতে ব্রাজিল যাবেন সেপ ব্ল্যাটার।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, সেখানকার কিছু কাজে দেরি হচ্ছে। আর এখন আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে বিগত সময়ে যা হয়ে গেছে, সে রকম দেরি যেন আর না হয়। কাজগুলো যেন যত দ্রুত সম্ভব করা যায়। আমরা ব্রাজিলের কিছু অবকাঠামোগত উন্নয়নের কাজ নিয়ে উদ্বিগ্ন। কিন্তু একটু বেশি শ্রম দিলেই এটার কাজ সহজেই শেষ করে আনা সম্ভব।
তিনি বলেছেন, আমরা খুবই আÍবিশ্বাসী। কারণ ব্রাজিল শুধু একটা ফুটবল খেলুড়ে দেশই না, তারা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিও। কাজেই আমি নিশ্চিত যে বিশ্বকাপটা তারা ভালোভাবেই আয়োজন করতে পারবে। তবে উদ্বেগ সত্ত্বেও ব্রাজিল যে বেশ ভালোভাবেই ফুটবলের এই সর্বোচ্চ প্রতিযোগিতাটি আয়োজন করতে সম হবে, এমনটাই বিশ্বাস করেন ব্ল্যাটার।
এর আগে ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপচারিতায় সম্পর্কের বেশ অবনতিই হয়ে গিয়েছিল এই দুই পরে। ফিফার সাধারণ সম্পাদক জেরোমে ভালকে বেফাঁস এক মন্তব্য করে ব্রাজিল সরকারের তীব্র নিন্দার মুখে পড়েছিলেন।
তিনি বলেছিলেন, কাজের অগ্রগতির জন্য ব্রাজিলের পশ্চাদশে লাথি মারা দরকার। এর প্রতিক্রিয়ায় ব্রাজিল সরকারও ফিফার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না বলে হুমকি দিয়েছিল। তবে পরে সেপ ব্ল্যাটার, ভালকের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় ব্যাপারটির নিত্তি হয়েছিল।




