ডেসটিনি ২০০০ লি: মোটিভেশনাল ট্রেনিং ও সংবর্ধনা
স্টাফ রিপোর্টার।। আত্মকর্মসংস্থানে প্রতিশ্রতিশীল দেশের অন্যতম মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানী ডেসটিনি-২০০০ লিমিটেডেরে সেল্স টিম ইউনিক এসোসিয়েট্স এর অরিজিনেশন বাই ব্রাইট স্টার আয়োজনে স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে পিএসডি মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা নেট অফিসের কাস্টমার কেয়ার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান পিয়াল। এতে বিশেষ অতিথি ছিলেন পিএসডি কামরুজ্জামান নয়ন ও পিএসডি ফখরুল ইসলাম। স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং পরিচালনা করেন অনুষ্ঠানের চিফ ট্রেইনার ডায়মন্ড এক্সিকিউটিভ এডভোকেট শাহজাহান কবীর। অনুষ্ঠানে বেস্ট ক্লোজার এক্সিকিউটিভ সজল চন্দ্র মজুমদার, শাহিনুর সরকার, মোঃ রোবেল ও ফরিদা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে।




