
সম্পাদকের দেশভাবনা : একজন মাহাথির মহাম্মদের অপেক্ষায় আছি : আবুল কাশেম হৃদয়
সম্পাদক দৈনিক কুমিল্লার কাগজ
দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়ের দেশ ভাবনা নিয়ে মতামত গ্রহণ করে দেশের অনলাইন নিউজ পেপার ঢাকা টাইমস টুয়েন্টি ফোর ডট কম। ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে তে এটি প্রকাশ করা হয়। এটি এখানে হুবহু দেয়া হলো :::::
যখন দেশের মানুষকে অন্য কোনো দেশে কর্মসংস্থানের খুঁজে যেতে দেখি তখন খুব খারাপ লাগে। কেননা, আমি বিশ্বাস করি_যে অর্থ দিয়ে তারা অন্য দেশে যায় সে অর্থব্যয় করে দেশেই তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। উন্নতি করতে পারে নিজের-পরিবারের-সমাজের। কিন্তু যখন দেখি সাধারণ মানুষের নিরাপত্তা শূন্যের কোটায়, যখন দেখি রাস্তায়-শোবার ঘরে নিরীহ মানুষ খুন হয়, যখন দেখি কোনো মানুষের হদিশ নেই, বিচার ছাড়াই মানুষকে গুলি করে হত্যা করা হয়, যখন দেখি হরতালের নামে অর্থনীতি ধ্বংস করা হয়, হরতাল সফল করতে আতঙ্ক ছড়ানোর জন্য বাসে বোমা মেরে মানুষ হত্যা করা হয়, পুলিশে চাকরি নেয় দুর্নীতির মাধ্যমে সম্পদশালী হতে, চিকিৎসক হয় মানুষের রক্ত পানি করা টাকা লুটে নিতে, আইনজীবী হয় নিরীহ মানুষের অর্থ হাতিয়ে নিতে, তখন মনে হয়, যে লোকটা অন্য দেশে গেলো কর্মসংস্থানের খোঁজে সে বুঝি রা পেল। সে বুঝি জীবনের নিরাপত্তা পেল। কিন্তু এমনকি হওয়ার কথা ছিল?
এ দেশকে নিয়ে '৭১-এ এমন কি স্বপ্ন দেখা হয়েছিল? কথা ছিল একটি শোষণমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে। কিন্তু হয়েছে কি? রাজনীতির নামে মানুষকে জিম্মি করে যা হচ্ছে আমার প্রিয় বাংলাদেশে তা কি চলতেই থাকবে? এ দেশ কি মাথা উঁচু করে দাঁড়াবে না?
আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকায় সেখানে দেখি_মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মহাম্মদ তাঁর বীরোচিত রাষ্ট্র্রপরিচালনায় মালয়েশিয়াকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। যা সারা বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দেশ পরিচালনায় তাঁর দতা মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি দুর্নীতি-স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহারের উর্ধ্বে উঠে মালয়েশিয়াকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। রাষ্ট্রপরিচালনার সময় মাহাথির মহাম্মদের ভাবনায় শুধু মালয়েশিয়ার উন্নয়নই ছিল প্রধান বিষয়। সেই রকম একজন বলিষ্ট নেতা আমাদের বাংলাদেশে প্রয়োজন। আমাদের দেশের উন্নয়নের মূল অন্তরায় দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক অস্থিরতা আর প্রতিহিংসার রাজনীতি। এসব থেকে দেশকে মুক্ত রাখতে পারবে এমন একজন নেতার বড় বেশি প্রয়োজন আমাদের দেশে। আমাদের জনশক্তি আছে, মেধা আছে, দেশের মানুষের শ্রম দেওয়ার মানসিকতা আছে। এগুলোকে সমন্বয় করে এগিয়ে নেওয়ার মতো একজন দক্ষ রাষ্ট্রপরিচালক প্রয়োজন। অপেক্ষায়ই আশায় বুক বেঁধে আছি একজন মাহাথির মহাম্মদের জন্য। বদলাতে হবে এ দেশকে। বদলাতে হবে এদেশের মানুষের ভাগ্যকে। একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতেই হবে।
মতামত গ্রহণ: সাইয়িদ মাহমুদ পারভেজ
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
ঢাকাটাইমস টুয়েন্টি ফোর ডটকম
http://www.dhakatimes24.com/index.php?view=details&data=Hotel&news_type_id=1&menu_id=13&news_id=1349




