বরুড়া উপজেলা চেয়ারম্যানের গাড়িতে গুলি:হামলা ভাংচুর আহত ১০
Share
হরতালের সময় কুমিল্লার বরুড়া সদরে যাওয়ার সময় উপজেলা চেয়ারম্যানের গাড়িতে গুলি এবং তার বহরে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এতে উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ রক্ষা পেলেও এক ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছেন ১০ আওয়ামীলীগ নেতাকর্মী। সকাল সাড়ে ১০টায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আওয়ামীলীগ নেতারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বরুড়ার আমড়াতলী থেকে সদরে যাচ্ছিলেন বরুড়া উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ। এ সময় তারা সাথে অন্তত ১০/১২ টি মোটরসাইকেলে ছিলেন তার সমর্থক আওয়ামীলীগ নেতাকর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পিকের্টিং করতে থাকা বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহর লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে তার গাড়ির বাম্পারে গুলি লাগে এবং হামলায় গ্লাস ও হ্যাডলাইট ভেঙ্গে যায়। এ সময় গাড়িতে থাকা উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদকে টেনে হেচড়ে নামানোর চেষ্টা করা হয়। হামলায় এ সময় শিলমূড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার, যুবলীগ নেতা আলী হোসেন, শিমুলসহ অšত ১০ জন আহত হন। ভাংচুর করা হয় ৩/৪ টি মোটর সাইকেল। সংঘর্ষে ছাত্রদলের সাদেক হোসেন নামে একজন আহত হয়। পুলিশ সাথে সাথে ঘটনা¯'লে গিয়ে উপজেলা চেয়ারম্যানকে উদ্ধার করে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়। র্যাব ঘটনা¯'ল পরিদর্শন করে। উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ জানান, বিনা উস্কানীতে তার গাড়িতে হামলা এবং গুলি করা হয়। তাকে টানা হেচড়া করে লাঞ্চিত করা হয়। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বর”ড়া পৌরসভার মেয়র জসীম পাটোয়ারী জানান, বিশৃংখলার রাজনীতি আমরা করি না। কোন গুলির ঘটনা ঘটে নি। বর”ড়া থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদের গাড়িতে হামলা হয়েছে জেনেছি তবে কোন গুলির কথা শুনি নি। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক সাইফুল ইসলাম বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে দ্র”ত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে হরতাল চলাকালে সাকিল, সেলিম, নাছিম, এয়াকুব হাসান রণি, নাজমুল হাসান সবুজ নামে ৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। এর আগে শনিবার রাতে পুলিশ কামরুল হাসান, মাহাবুবুল হাসান, ইকবাল হোসেন, মঈনুদ্দিন নামে ৪ জনকে গ্রেফতার করে।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সুশিক্ষিতরাই পারবে সোনার বাংলা গড়তে-মুজিবুল হক
  • ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার ৯ উপজেলার মানুষ
  • টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লার ৫ উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি
  • দাউদকান্দিতে ফেনসিডিল গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারাগারে থাকা শিক্ষার্থীকে পাশ নম্বর দেয়ায় তদন্ত কমিটি
  • মেঘনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষার্থী হয় না- জেলা প্রশাসক
  • চ্যানেল আইতে ইসলামী অনুষ্ঠানে আজ অংশ নেবেন মাওলানা মো: ইব্রাহিম
  • নাঙ্গলকোটে দু’গ্র“পে সংঘর্ষ আহত ৪০
  • বুড়িচংয়ে মাদকসেবীর জরিমানা
  • কুমিল্লায় উপকূল ট্রাভেলসের অনলাইন টিকিটিং উদ্বোধন
  • ৪২ বছরেও বিদ্যুৎ পায়নি গ্রাম কাগাতুয়ার মানুষ
  • দেবিদ্বারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ : অধিকাংশ সরকারি দফতর আক্রান্ত
  • ডাক্তারদের ইনফরমেশন ও কমিউনিকেশন সেমিনার
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১