
বুড়িচংয়ে ইউপি প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালা
আলমগীর হোসেন, বুড়িচং
গতকাল ২৯ এপ্রিল কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ই্উনিয়ন পরিষদ কার্যালয়ে বুড়িচং উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মূসূচীর আওতায় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক আইন মন্ত্রী এডঃ আবদুল মতিন খসরু এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান। পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জাহেরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সিনিয়র উপজেলা ম্যানেজার নিমাই চন্দ্র হালদার ও জে এফ ও মোঃ কবির হোসাইন। কর্মশালা শেষে পীরযাত্রাপুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের নতুন অফিস উদ্বোধন করেন সাবেক আইন মন্ত্রী এডঃ আবদুল মতিন খসরু এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জাহের সহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপ¯ি'ত ছিলেন।




