ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ মালামাল উদ্ধার
মিজান সরকার, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপির বিজিবি সদস্যরা ১ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ গাঁজা ফেন্সিডিল, দুধ, তেল উদ্ধার করে। শশীদল বিওপির নায়েব সুবেদার আজিম উদ্দিন জানান, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৯ কেজি গাঁজা ৩০ কেজি জিরা ১০ প্যাকেট দুধ ৫ বোতল তৈল ৯৪ বোতল ফেন্সিডিল ২৪ প্যাকেট চকলেট বাজি ৮২ বোতল রিকোডেক্স উদ্ধার করা হয়। যাদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।




