নাঙ্গলকোটে অপহরণের ৬দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ
আবদুল কাদের, নাঙ্গলকোট
নাঙ্গলকোটের কুকিরখীল গ্রামের ব্যবসায়ী দোলোয়ার হোসেন মাসুদ (২৬) কে গত শুক্রবার শান্তির বাজার থেকে অপহরণ করার ঘটনা ঘটে। জানাযায় কুকিরখীল গ্রামের মোবারক মেম্বারের ছেলে দোলোয়ার হোসেন মাসুদ শুক্রবার দুপুরে শান্তির বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের বিসমিল্লাহ হোটেলে বসে চা খাচ্ছেন। এই সময় একটি সাদা মাইক্রোবাস থেকে একটি ছেলে এসে মাসুদকে বলেন আপনার মেহমান আছে। বলে মাইক্রো বাসের সামনে তাকে ডেকে নিয়ে যায়। মাসুদ মাইক্রো বাসের সামনে এলে মাইক্রোবাসের ভিতর থেকে মুখোশদারী ৫/৭ জন লোক তাকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মাসুদের বাবা মোবারক মেম্বার বাদী হয়ে নাঙ্গলকোট থানা মামলা দায়ের করেছে। এ বিষয়ে এসআই মোহাম্মদ আলী জানান, অপহরণকারীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।




