দেবিদ্বারে সাংবাদিক ও সুশীল সমাজের মানব বন্ধন ও প্রতিবাদ সভা
Share
গতকাল শনিবার বিকালে কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার নিউ মার্কেটর মুক্তিযোদ্ধা চত্বরে সাংবাদিক সাগর-রুনি হত্যাকারী ও বুড়িচং এর যুগান্তর প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাংবাদিক ও সুশীল সমাজের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনলাইন পত্রিকা “গোমতীর কাগজ” এর সম্পাদক সাইফুল ইসলাম শিশির বলেন- সাংবাদিকদের কোন নিরাপত্তা না থাকায় মফস্বলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন ঝুকির সম্মুখীন হতে হয়। বর্তমান সরকারের বিভিন্ন মহলের নানা মুখী চাপের মুখে সংবাদ প্রকাশ থেকে এগিড়ে থাকেন অনেক সংবাদ কর্মী। সাহস নিয়ে যারা সংবাদ প্রকাশ করে তাদেরকে প্রভাবশালী নেতারা হুমকি দিয়ে আসচ্ছে বলে অনেক অভিযোগ পাওয়া যায়। আমার বিশ্বাস গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিলে দেশের দুর্নীতি, অনিয়ম বিরুদ্ধে লেখতে নতুন প্রজন্ম আগ্রহী হবে। বর্তমান সরকারের স্বরাষ্টমন্ত্রীর ৪৮ ঘন্টা বেধে দেওয়া সময় পেরিয়ে দুই মাস হতে চলছে কিন্তু এখন ও সাগর-রুনির হত্যাকারী গ্রেফতার হয়নি ও বুড়িচং এর অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদের জের ধরে যুগান্তর প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুনের উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সাগর-রুনি হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দৈনিক ডেসটিনির দেবিদ্বার প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি জামাল উদ্দিন দুলাল, দৈনিক আমাদের কুমিল্লার প্রতিনিধি সাইফুল ইসলাম মাসুম, মেহের কুলের প্রতিনিধি আবদুল আল মামুন, সাংবাদিক সাইফুল ইসলাম তারেক, সোহেল মির্জা, আলআমিন, রুবেল মোল্লা, বাছির উদ্দিন, ইমরান, সোহেল, কালাম, নাজমুল হাছান প্রমুখ।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১