বিএনপি’র জনপ্রিয়তাকে দমানো যাবে না -এম.কে আনোয়ার
Share
গুম, অপহরণ ও মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র জনপ্রিয়তাকে দমানো যাবে না। আওয়ামীলীগের এই গুম, অপহরণ ও মিথ্যা মামলার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণের নিকট জবাবদিহি করতে হবে। গতকাল শনিবার বিকালে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত কাচারী মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ¯'ায়ী কমিটির সদস্য ও সাবেক প্রভাবশালী মন্ত্রী এম.কে আনোয়ার এসব কথা বলেন । তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার বেসামাল হয়ে গুম, অপহরণ ও বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে যে অপরাজনীতির চর্চা করছে তা জনগণ প্রতিহত করবে। তিনি বলেন, সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীকে আওয়ামীলীগ সরকার অপহরণ করেছে বলেই তাকে উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করতে পারছেনা। এই ফেসিবাদী জালিম সরকারের অপকর্ম যাতে জন সম্মুখে প্রকাশ না পায় তার জন্য সাংবাদিকদেরকেও টারগেট করে মেরে ফেলা হচ্ছে। এম.কে আনোয়ার ফ্যাসিষ্ট সরকারকে হুশিয়ারী করে বলেন, গুম, হত্যা, অপহরণ করে পার পাবেন না একদিন জনগণের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে। নারান্দিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেলিম, আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান সরকার ও শ্রমিক দলের আহ্বায়ক আদিলুর রহমান আদিল।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< Jun 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
      








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০