হরতালের সমর্থনে ১৮ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল
Share
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীকে গুম করার প্রতিবাদে গতকাল বিকেলে হরতালের সমর্থনে কুমিল্লায় ১৮ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী। সমাবেশে কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বক্তব্য দেয়া কালে বলেন, এই অবৈধ সরকারকে জনগণ আর চায়না। এ সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। সর্বত্র এখন বিপর্যয়। দেশের অর্থনীতিতে ধ্বস নেমেছে। আওয়ামীলীগকে ক্ষমতা ছাড়তে হবে। রশি ধরে দেব টান, রাজা হবে খান খান। তিনি বলেন, আগামীকাল (আজকের) ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ভিপি জসীম উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কোতয়ালী বিএনপির সভাপতি এডভোকেট আলী আক্কাস, সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, যুব বিষয়ক সম্পাদক মজিবুর রহমান কামাল, জামায়াত নেতা জিএস সানাউল্লাহ মজুমদার, জামায়াত নেতা মজিবুর রহমান মুজিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা মাহে আলম, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারসহ ১৮দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • সুশিক্ষিতরাই পারবে সোনার বাংলা গড়তে-মুজিবুল হক
  • ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ কুমিল্লার ৯ উপজেলার মানুষ
  • টানা বর্ষণে তলিয়ে গেছে কুমিল্লার ৫ উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি
  • দাউদকান্দিতে ফেনসিডিল গাঁজাসহ ৪ যুবক গ্রেফতার
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কারাগারে থাকা শিক্ষার্থীকে পাশ নম্বর দেয়ায় তদন্ত কমিটি
  • মেঘনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ভালো শিক্ষক না হলে ভালো শিক্ষার্থী হয় না- জেলা প্রশাসক
  • চ্যানেল আইতে ইসলামী অনুষ্ঠানে আজ অংশ নেবেন মাওলানা মো: ইব্রাহিম
  • নাঙ্গলকোটে দু’গ্র“পে সংঘর্ষ আহত ৪০
  • বুড়িচংয়ে মাদকসেবীর জরিমানা
  • কুমিল্লায় উপকূল ট্রাভেলসের অনলাইন টিকিটিং উদ্বোধন
  • ৪২ বছরেও বিদ্যুৎ পায়নি গ্রাম কাগাতুয়ার মানুষ
  • দেবিদ্বারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ : অধিকাংশ সরকারি দফতর আক্রান্ত
  • ডাক্তারদের ইনফরমেশন ও কমিউনিকেশন সেমিনার
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১