ডা. শাহাব উদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান
প্রফেসর ডা. মো: শাহাব উদ্দিন এম.বি.বি.এস, (ঢাকা). এফ.সি.পি.এস (ইন্টারনাল মেডিসিন) মেডিসিন বিশেষজ্ঞ দীর্ঘ প্রায় ২০ বছর কুমিল্লায় সরকারি এবং বেসরকারি ভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট, পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে এসোসিয়েট প্রফেসার ও মেডিসিন বিভাগীয় প্রধান হন। গত ১৫এপ্রিল পুনরায় একই কলেজে প্রমোশন পেয়ে অধ্যাপক হয়ে মেডিসিন বিভাগীয় প্রধান হওয়ায় প্রফেসর ডা. মো: শাহাব উদ্দিন কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটাল (প্রা:) লি: এর কর্মকর্তা-কর্মচারীরা।




