নাঙ্গলকোটে মাতৃভূমি ক্রেডিট এন্ড সেভিংস সোসাইটি লিঃ এর উদ্বোধন
আবদুল কাদের, নাঙ্গলকোট
রোববার পহেলা বৈশাখ উপলক্ষে নাঙ্গলকোট মাতৃভূমি ক্রেডিট এন্ড সেভিংস সোসাইটি লিঃ এর উদ্বোধন সংস্থার প্রধান কার্যালয় নাঙ্গলকোট খিলারোড মাষ্টার কমপ্লেক্স ভবনে সোসাইটির চেয়ারম্যান মোঃ মাহবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ পেয়ার আহম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম (দুলাল), নির্বাহী পরিচালক মামুুনুর রশিদ, খন্দকার হারুনুর রশিদ হাজারী, আবুল কালাম, ওবায়দুল হক, মনসুর আহম্মদ (ইস্রাফিল) ও মাষ্টার আবু বকর বক্তব্য রাখেন। বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি পল্লী উন্নয়নে নিবেদিত ভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রিতি ব্যক্ত করে। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সূধীজন উপস্থিত ছিলেন।




