সদর দক্ষিণে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সূফলভোগীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মোঃ মিজানুর রহমান
সদর দক্ষিণ উপজেলা অডিটরিয়ামে উপজেলা বিআরডিবির উদ্যোগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় সূফল ভোগীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জাহান। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল হাই বাবলু ও কাজী দেলোয়ারা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা রহমান জলি। প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন বিআরডিবির উপজেলা সমন্বয়কারী মোঃ আমান উল্লাহ্। অনুষ্ঠান পরিচালনা করেন তফিকুল ইসলাম রিপন।
প্রশিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিনুল হক,মোতালেব হোসেন,গলিয়ারা ইউপির জামাল হক,বারপাড়া ইউপির ইউছুফ মজুমদার প্রমুখ। উপজেলার গলিয়ারা, বারপাড়া, পূর্বজোড়কানন ও বাগমারা উত্তর ইউনিয়নের ৩৬টি একটি বাড়ি একটি খামার প্রকল্পের ম্যানেজার এবং সভপতিবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা একটি বাড়ি একটি খামার প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে আলোচনায় উল্লেখ করেন।




