স্বাধীনতা সংসদের বর্ষবরণ
স্বাধীনতা সংসদের উদ্যোগে হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সংসদের সদস্য সাথী আক্তার (খুকি) ও প্রচার সম্পাদক আবুল হাসান দাউদ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান উপস্থাপনা করে সাথী আক্তার (খুকি)। সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে মোসাঃ সেলিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস রুমা, ফারহানা আহমেদ চৈতি, আনিকা, মুনমুন, মেধা, শাকিলা, সানজিদা, প্রিয়া, রুমা, সাহিবা, রূপা, যুথি, বীথি, শাওন, উম্মে হাবিবা রিয়া, ফাতেমা আক্তার রিমা। -প্রেস বিজ্ঞপ্তি




