নিস্ক্রিয় কুমিল্লার পাঁচ নেতা
Share
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নিস্ক্রিয় নেতাদের নামের তালিকায় রয়েছে কুমিল্লার পাঁচ নেতার নাম। বিএনপিТর জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকীয় কর্মকর্তাদের ২২ জনের মধ্যে কুমিল্লার দুই জন এবং ৪১ জনের সদস্যেদের মধ্যে কুমিল্লার অপর তিন জনসহ এই পাঁচ নেতার নাম নিস্ক্রিয় তালিকায় রয়েছে। এদের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলায় রয়েছে চার জন ও কুমিল্লা উত্তর জেলায় রয়েছে এক জনের নাম। কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপিТর চার জনের মধ্যে বিএনপিТর জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক কুমিল্লার বরুড়া উপজেলার জাকারিয়া তাহের সুমন, পলী উন্নয়ন বিষয়ক সম্পাদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মনিরুল হক চৌধুরী, নির্বাহী সদস্য কুমিল্লার সদর উপজেলার আসিফ আকবর, নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং কুমিল্লা উত্তর জেলার বিএনপিТর একমাত্র দেবিদ্বার উপজেলার মঞ্জুরুল আহসান মুন্সী। বিএনপিТর দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেতা-কর্মীরা নির্বাহী কমিটিতে পদ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করলেও কাক্সিক্ষত সেই পদ পাওয়ার পর তারা দলীয় কাজ না করে এবং দলের বা অঙ্গসংগঠনের দেওয়া কর্মসূচীতে অংশ গ্রহণ না করে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে আছেন। অনেকেই পদ পেয়ে ঘরে বসে আছেন। আবার কেউ কেউ সরকার দলের মামলা-হামলার ভয়ে সক্রিয় হচ্ছেন না। এদের মধ্যে একজন আসিফ আকবর ক্ষোভের বহি:প্রকাশ হিসেবে নিস্ক্রিয় আছেন। গত ৮ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপিТর জাতীয় নির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। গত ৮ আপ্রিল (রবিবার) নির্বাহী কমিটির বৈঠকে তাদেরকে হুশিয়ার করেন দলের চেয়ারপার্সন এবং আগামীদিনগুলোতে দলীয় সকল কর্মসূচীতে সক্রিয় ভাবে অংশ গ্রহণসহ নিজ নিজ এলাকায় সাংগনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ রায় গণমাধ্যমকে বলেন, নির্বাহী কমিটির অর্ধেক সদস্য সক্রিয় থাকলেও সরকার বিরোধী কর্মসূচিতে কোন বেগ পেতে হতো না। কমিটিতে অন্তর্ভুক্ত করার আগেই এসব বিবেচনা করা উচিত ছিল। কমিটিতে সংযোজন-বিয়োজন একটি চলমান প্রক্রিয়া। আশা করি দলের চেয়ারপার্সন সবকিছু বিবেচনা করে যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন। নিস্ক্রিয় তালিকা প্রসঙ্গে বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক মনিরФল হক চৌধুরী জানান, এই তালিকা নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সভায় এক জেলার সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন। দলের সাথে এ তালিকার কোন সম্পর্ক নাই। সভায় এর নিন্দাও জানানো হয়েছে। এটা অপসাংবাদিকতার অংশ। তিনি বলেন, আমি আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। আমার তো আর দেয়াল লেখার সময় নাই। আমি এ মাত্র বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে বের হলাম। তালিকায় নাম থাকা প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বিশ্ময় প্রকাশ করে বলেন, বিএনপির রাজণীতিতে আমি সক্রিয় না নিস্ক্রিয় তা কুমিল্লা বিএনপির নেতাকর্মীরা ভাল বলতে পারবেন। তিনি জানান, এগুলো আমাদের প্রতিপক্ষরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম দিয়েছে। এ প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ আকবর জানান, আমি চাই দল আমাকে ব্যবহার করФক। আমরা তো দলের সম্পদ। সবাইতো আর শ্লোগান দেয় না। আমাদের পক্ষে মিছিলে শ্লোগান দেয়া সম্ভব না। আর কুমিল্লায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সুরহা আগে হোক। নিস্ক্রিয় তালিকায় কুমিল্লা উত্তর জেলা বিএনপিТর একজনের নাম প্রকাশ সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপিТর সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম জানান, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রিয় পর্যায়ের সকল কর্মসূচীতে কুমিল্লা উত্তর জেলা বিএনপিТর নেতৃবৃন্দ সক্রিয় ভূূমিকা পালন করছেন। যার কারণে কুমিল্লা উত্তর জেলার নেতৃবৃন্দের নাম তেমন আসেনি। আর যাদের নাম প্রকাশ করা হয়েছে নির্বাহী কমিটির বৈঠকে দলীয় ভাবে তাদের নাম চূড়ান্ত হয়নি। রাজনৈতিক ভাবে সকলকে আরও জোরদার ভূমিকা পালনের জন্য দলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।


abdullah

leaders like Farid from sadar and soruj chairman from south sadar are much more active than those so called central leaders.



mahbub

i think this news is not right.zakaria taher sumon is enough active. he sometime perticipate seaonal gathering. repoter report should more authentic and informative.



আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বর্ষণ বিড়ম্বনায় কুমিল্লাবাসী
  • কুমিল্লায় এক মাসে সাড়ে তিন কোটি টাকার মাদক ও চোরাই পণ্য উদ্ধার
  • দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও নগদ অর্থসহ গ্রেপ্তার ২
  • কুমিল্লায় বজ্রপাতে নিহত ৩
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নিন্দা ও প্রতিবাদ
  • বিসমিল্লাহ গ্রУপের ঋণ জালিয়াতি : এবার প্রাইম ব্যাংকের ২০ শীর্ষ কর্মকর্তাকে তলব
  • Сবাজেট হবে বিনিয়োগবান্ধবТ কুমিল্লার বিনিয়োগকারীদের প্রত্যাশা
  • খেলাধুলা শুধু আনন্দই দেয় না সম্প্রীতির বন্ধনও তৈরি করে:দাউদকান্দিতে সুবিদ আলী ভূঁইয়া
  • চান্দিনা পৌরসভায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
  • ইসলামী আদর্শ উচ্চ বিদালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      рж╣рзНржпрж╛ржБ ржирж╛

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < May 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
       








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০
    ৩১