কুমিল্লা জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতায় বিবির বাজার ও ইলিয়টগঞ্জ ফাইনালে
স্টাফ রিপোর্টার।। জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের কুমিল্লা জেলা পর্যায়ের সেমিফাইনাল খেলা গতকাল কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহম্মদ উল্লাহ হাই স্কুল এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল। খেলায় মনোহরগঞ্জের বিপুলাসার আহম্মদ উল্লা হাই স্কুল দলকে ৪-০ গোলে হারিয়ে বিবির বাজার হাইস্কুল ফাইনালে উন্নীত হয়েছে। একই দিন একই মাঠে দ্বিতীয় দফায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইস্কুল এবং মেঘনা উপজেলার মুজাফ্ফর আলী হাইস্কুলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মেঘনার মুজাফ্ফর আলী হাই স্কুলকে ৩-০ গোলে হারিয়ে ইলিয়টগঞ্জ হাইস্কুল ফাইলে খেলার গৌরব অর্জন করে। এতে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের কুমিল্লা জেলার ফাইনাল খেলায় প্রতিযোগিতা করবে বিবির বাজার হাইস্কুল বনাম ইলিয়টগঞ্জ হাইস্কুল। ফাইনাল খেলার তারিখ এখনো নির্ধারিত হয়নি। জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের স্পন্সর করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন নিউজ।




