‘আমি ঠিকই আছি,পুরোপুরি সুস্থ’
Share
স্টাফ রিপোর্টার।। কেমন আছেন কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্য আফজল খান ? এমন প্রশ্ন করতেই তিনি বললেন-এখন তো ভালোই আছি, পুরোপুরি সুস্থ আছি। কালকে আসেন মর্ডাণ স্কুলে। চা খাবেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় অসুস্থ হয়ে পড়ার পর অধ্য আফজল খানকে এতো প্রাণবন্ত কথা বলতে আর শুনা যায় নি। আফজল খান এখন পুরোপুরি সুস্থ। স্বাভাবিক সকল কাজকর্ম করার পাশাপাশি তিনি যাচ্ছেন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে। সময় দিচ্ছেন কুমিল্লা মডার্ণ স্কুলে অবস্থিত বঙ্গবন্ধু ল’ কলেজের চেম্বারে। নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে সন্ধ্যায় থেকে রাত হয় তার। অথচ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মাঝ পথে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচার প্রচারণায় বিঘœ ঘটে। তার হয়ে আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচনী উঠান বৈঠক করলেও তিনি কিছু কিছু বৈঠকে যেতে পারেন নি। অসুস্থতার কারণে সময় দিতে পারেন নি বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানেও। শুধুমাত্র চ্যানেলআই টিভির জনতার মুখোমুখি অনুষ্ঠানে অন্য প্রার্থীদের সাথে এসেছিলেন। নির্বাচনের পরপরই তিনি চিকিৎসা নেন বিদেশে গিয়ে। এখন পুরোপুরি সুস্থ একজন মানুষ। মনোবলও অনেক। এটা তার সাথে মুঠোফোনে কথা বললেই বোঝা যায়। সারাজীবন সংগ্রামী মানুষের পাশে থাকা এই বর্ষিয়ান রাজনীতিবিদ যেন আবার রাজপথে নেমে পড়তে উদগ্রিব। মুঠোফোনে কথা বলতেই অধ্য আফজল খান বলেন- আমি আওয়ামীলীগ করি। জাতির জনক বঙ্গবন্ধুকে যখন দেখলাম বাঙালিদের কথা বলে তখন থেকে ছাত্রলীগ করি। নেত্রীর সাথে যোগাযোগ আছে। কথাবার্তা হয়। অন্য কোন অসুবিধা নাই। আমি সুস্থ আছি। তিনি বলেন, কুমিল্লা মুসলিমলীগের শহর ছিলো। আমার পরিবার কুমিল্লায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে এনে সভা করেছে। এজন্য মুসলিমলীগাররা অনেককে নিগৃহিত করেছে। কাজেই কোন অসুবিধা নাই। কিভাবে দিন কাটছে প্রশ্ন করতেই তিনি বলেন, শহরের বিভিন্ন জায়গায় যাই। কর্মীদের দাওয়াতে যাই তাদের পারিবারিক অনুষ্ঠানে যাই। সামাজিক অনুষ্ঠানেও যাচ্ছি। বড় কথা জননেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে। তিনি এ প্রতিবেদককে দাওয়াত দিয়ে বলেন কালকে ( মঙ্গলবার) আসেন মডার্ণ স্কুলে। চা খাওয়াবো। কথাও হবে। জানা গেছে অধ্য আফজল খান গত কয়েক দিনে তিনি বেশ কয়েকটি স্থানে সামাজিক অনুষ্ঠানে গিয়েছে। কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবলীগ নেতা খোকন সরদারের মরদেহ দেখতে যান। তিনি শহরের কাটাবিলে ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের জানাজা যোগ দেন। তিনি বঙ্গবন্ধু ল কলেজে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রাজ্জাকের সংবর্ধনায় অংশ নেন।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • তত্ত্বাবধায়ক এলে আর টেনে নামানো যাবে না - সংসদে প্রধানমন্ত্রী
  • আষাঢ়ের প্রথম বৃষ্টি
  • কুমিল্লার বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো ছিনতাইকারীদের আস্তানা!
  • হট্টগোলহীন সংসদে প্রাণবন্ত বিতর্ক
  • ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ২৫টি ভবন ঝুঁকিপূর্ণ, পাঠদান ব্যাহত
  • সার্ক ভুক্ত দেশ সমূহের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সম্মেলন
  • ড. আছাদুজ্জামান ভিক্টোরিয়া কলেজের নতুন অধ্যক্ষ
  • থাইল্যান্ডে চিকিৎসা শেষে শওকত মাহমুদ আমেরিকা যাচ্ছেন
  • কুমিল্লায় পাইকারিতে ডিমের বাজার নিম্নমুখী
  • হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন
  • পুঁজিবাজারের সমস্যা শনাক্ত করতে ৪ কোটি টাকা দেবে এডিবি
  • নতুন বিনিয়োগে আগ্রহ বাড়ছে কুমিল্লায়
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < Jun 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
          








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০