পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার বিনামূল্যে স্বাস্থ্য সেবা
স্টাফ রিপোর্টারঃ গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম কান্দিরপাড়স্থ আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম চলে। এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সংার চেয়ারম্যান ও বিপিএমপিএর কুমিল্লার সভাপতি ডা. এ কে এম আব্দুস সেলিম, সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, সদস্য- মোঃ সাজেদুল হক, কাজী আল মাহমুদ আরিফ প্রমুখ। এ স্বাস্থ্য সেবা কার্যক্রমে মহিলা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. পারভিন মুজিব।




