কুমিল্লা রোটারী চক্ষু হাসপাতাল পরিদর্শনে জেলা ও দায়রা জজ
Share
গত ৫ এপ্রিল জেলা ও দায়রা জজ এ.আর মাছউদ জগন্নাথপুরে ৪০ শয্যা বিশিষ্ট কুমিল্লা রোটারী চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। জেলা জজ চক্ষু হাসপাতালে পৌছলে কুমিল্লা রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান নিখিল চন্দ্র বর্মণ আরএফএসএম, সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌ: হুমায়ুন কবির আরএফএসএম, প্রাক্তন সভাপতি রোটারিয়ান পিপি এড. গোলাম ফারুক আরএফএসএম, প্রাক্তন পরিচালক রোটারিয়ান এড. ইউনুছ ভূঞা ও রোটারিয়ান এড. আবদুল জলিল, রোটারিয়ান মো: আতিকুল ইসলাম পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেন। জেলা জজ রোটারী চক্ষু হাসপাতাল পরিদর্শনের সময় সাথে তার সাথে ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো: সেলিম হোসেন। পরিদর্শনকালে কুমিল্লা রোটারী ক্লাবের প্রাক্তন সভাপতি রোটারিয়ান পিপি গোলাম ফারুক দু:স্থ মানবতার সেবায় কুমিল্লা রোটারী ক্লাবের কার্যক্রম তুলে ধরেন। তিনি কুমিল্লা রোটারী ক্লাব কর্তৃক পরিচালিত চলমান প্রজেক্ট, কম্পিউটার ইনষ্টিটিউট, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে আজিজ-উল হক শিক্ষা বৃত্তি প্রদান, দু:স্থ কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ক্ষুদ্র ঋণ প্রকল্প, সাধারণ ও বয়স্ক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা জজ কুমিল্লা রোটারী চক্ষু হাসপাতাল স্থাপনায় স্বাস্থ্য চিকিৎসা সেবার কার্যক্রম বিভিন্ন বিভাগে সম্প্রসারণের জন্য ক্লাব কর্তৃপক্ষকে পরামর্শ দেন।-প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১