
খেলাঘরের জেলা সম্মেলন সমাপ্ত
স্টাফ রিপোর্টার।। গতকাল শুক্রবার কুমিল্লা খেলাঘরের ২ দিনব্যাপী ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে। গতকাল দুপুরে সাংগঠনিক সভাশেষে মো: আনিসুর রহমানকে সভাপতি ও তাপস কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় খেলাঘরের সভাপতি মন্ডলীর সদস্য রথীন চক্রবর্তী নতুন কার্যকরী কমিটির শপথ বাক্য পাঠ করান। সমাপনী পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান মো: নুরুল ইসলাম ও প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউদ্দিন আহমেদ, উদযাপন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম রাহী মিনু, অধ্যক্ষ শফিকুর রহমান, খেলাঘর কুমিল্লার সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি তাপস কুমার রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সঞ্জয় কুমার ভৌমিক পুরস্কার বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠারে মধ্য দিয়ে ২ দিনব্যাপী খেলাঘরের জেলা সম্মেলন সমাপ্ত হয়।




