রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আগুয়েরো!
Share
ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। এমন গুজব না উড়িয়ে ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে আগুয়েরো’। ম্যানসিটিতে যোগ দেওয়ার আগেই আগুয়েরোকে পেতে আগ্রহী ছিলো রিয়াল মাদ্রিদ। সেবার সান্তিয়াগো বানার্ব্যুতে না গেলেও এবার হোসে মরিনহোর দলে যাচ্ছেন তিনি, এমন খবরই দিয়েছে সংবাদমাধ্যমগুলো। তবে গত মাসে গুজব উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো। আর ম্যানসিটি ছাড়ার কথা অস্বীকার করেছেন খোদ আগুয়েরো। কিন্তু আর্জেন্টিনার সাবেক কোচ ও আগুয়েরোর শ্বশুর ম্যারাডোনা লা রেড রেডিওকে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে কুন (আগুয়েরো)। ইংলিশ লিগে এখন খুবই ভালো খেলছে সে। তাই ম্যানসিটি থেকে আগুয়েরোকে আনা বেশ কঠিন হবে। যাই হোক, যদি রিয়াল কাউকে চায় তবে আগুয়েরোকে নেওয়াই ভালো হবে।’ ম্যারাডোনা বলেন, ‘আপাতত ফ্লিওরেন্তিনোর (রিয়াল সভাপতি) কোন সমস্যা নেই। আগুয়েরোকে পেতে শুধু বুঝাতে হবে সিটিকে। তবে সেটা অর্থের দিক নিয়ে নয়। কেননা তাদের টাকার অভাব নেই।’


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ
 
  • আজকের প্রশ্ন?
  •  
    বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
    āĻšā§āϝāĻžāρ āύāĻž

    পুরোনো ফলাফল
আর্কাইভ
< May 2013 >
রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
   








১০
১১
১২
১৩
১৪
১৫

১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫

২৭
২৮
২৯
৩০
৩১