বুধবার রাতে মাঠে নামছে রিয়াল-চেলসি
স্প্যানিশ কাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশদের ঝান্ডাবহী একমাত্র দল চেলসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠার লড়াইয়ে আজ মাঠে নামছে। নিজেদের মাঠে ৩-০ গোলে পরাজয়ই মূলত এবার চ্যাম্পিয়নস লিগে সাইপ্রাসের কাবটির স্বপ্ন-যাত্রা প্রায় শেষ করে দিয়েছে। ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। কিন্তু দাঁড়াতে গেলে যে মেরুদণ্ড লাগে, সেটাই তো ভেঙে গেছে অ্যাপোয়েলের।
এই ম্যাচ নিয়ে মরিনহোর কোনোরকম চিন্তা না করলেই পারেন। কারণ সেমিফাইনালে যেতে হলে যে, অলৌকিক কিছু করে দেখাতে হবে সাইপ্রাসের দলটিকে। ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যেতে চাইলেও অ্যাপোয়েলকে ৩-০ গোলে জিততে হবে। কিন্তু এই মৌসুমে নিজেদের মাঠে রিয়ালকে ৩ গোল দিয়েছে শুধু সেরা ফর্মের বার্সেলোনা। রিয়াল একটি গোল ফিরিয়েও দিয়েছিল। ফলে ৩ গোলের ব্যবধানে নিজেদের মাঠে কোনো ম্যাচই হারেনি রিয়াল।
মরিনহোর দলে উইংগার মার্সেলো মনে করেন, রিয়াল এবার শিরোপার অন্যতম দাবিদার। তবে তিনি এও মনে করেন, ফুটবলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে ইংলিশদের পতাকা এখনো টিকিয়ে রেখেছে শুধু চেলসি। চেলসির ইতালিয়ান এই কোচ দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানো চেলসির সামনেও শেষ চারে ওঠার হাতছানি। প্রথম লেগে বেনফিকাকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে আসা চেলসি নিজেদের মাঠে অবশ্যই ফেবারিট।
তবে দলের কোচ ডি মাত্তেও অবশ্য ফেবারিট-তত্ত্বও মানতে নারাজ, আমাদের সতর্ক থাকতেই হবে।-বলেছেন তিনি।
আগের জয়টা ন্যূনতম ব্যবধানে এসেছে বলেই ভয় কোচের, আমাদের ভালো খেলতেই হবে। কারণ, বেনফিকা অ্যাওয়ে ম্যাচে খুবই শক্তিশালী দল। তারা গোলও করতে পারে। ফলে আমাদের আÍতৃপ্তির কোনো জায়গা নেই।
দায়িত্ব নেওয়ার পর আট ম্যাচের ছয়টিই জিতিয়েছেন মাত্তে। হার মাত্র একটিতে। ডি মাত্তেও খুব দ্রুতই দলের লাগাম যে ধরতে পেরেছেন, এই তথ্যে তা পরিষ্কার। তার অধীনে নীল দলকে উজ্জীবিতও দেখাচ্ছে।




