
টক অব দ্য সিটি বিল্লাল
আজিজ সিদ্দিকী
গতকাল বুধবার কুমিল্লা মহানগর জুড়ে Сটক অব দ্য সিটিТ ছিল কাউন্সিলর বিল্লাল গ্রেফতার ও ফটো সাংবাদিকদের কাছে তার দিগম্বর হয়ে ছবি তোলার আকাঙ্খার খবরটি। গতকাল দৈনিক কুমিল্লার কাগজে এ সংবাদটি প্রকাশিত হওয়ায় সদ্য নির্বাচিত এই জনপ্রতিনিধি (কাউন্সিলর) এর আর কাপড় খুলতে হয়নি। সংবাদটি পুরো মহানগরবাসী পরেই তার মনের খায়েস পূর্ণ করেছে। এটাকে পাঠকরা বলেছেন Сকুমিল্লার কাগজ ওয়াশТ। একজন জনপ্রতিনিধি সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করায় আমাদের একটি পুরাতন মন্তব্য মনে পড়ে গেল Сকুমিল্লার ইতরТ কেন কয়েকজনের জন্য আমাদের সবাইকে গালি শুনতে হয় ? একজন জনপ্রতিনিধি নির্বাচনের আগে СজনসেবাТ করার সুযোগ চান। এই জনসেবার নমুনা দেখে লোকজন বলছে Сগণসন্ত্রাসТ করার সুযোগ চাইলেই পারতেন ? তিনি নাকি বলেছেন তিনি ডিসিТর র্যাংকের লোক অর্থাৎ একজন কাউন্সিলর একজন জেলা প্রশাসকের সমান মর্যাদার লোক ? তাহলে প্রশ্ন বাংলাদেশের কোন ডিসি (জেলা প্রশাসক) এভাবে সাংবাদিকদের সামনে দিগম্বর হয়ে ছবি তোলার আহবান জানান ? আমাদের সমাজে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলেও নিুশ্রেণির অশিক্ষিত দরিদ্র জনগণ সন্ত্রাসীর ভয়ে কিংবা কালো টাকার কাছে ভোট বিক্রি করে বলে এত নিুমানের লোকজন ও সন্ত্রাসীরা জনপ্রতিনিধি হবার সুযোগ পায়- এমন মন্তব্যও করেছেন অনেকেই।
গণতন্ত্রের স্বার্থে এই সকল সন্ত্রাসী মার্কা প্রার্থীদের ভবিষ্যতে বয়কট করত সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। অনেকে বলেছেন তার দল ক্ষমতায় নাই। তারপরও এই অবস্থা ? আর যদি তিনি ক্ষমতাশীন দলের লোক হতেন তাহলে বোধ করি কুমিল্লা মহানগরে বসবাস করা শান্তিপ্রিয় জনগণের জন্য Сঅসম্ভবপরТ হয়ে উঠতো ? যাক পরপর কয়েকদিন খুনের খবরের পর এমন সন্ত্রাসী গ্রেফতারে জনমনে কিছুটা হলেও স্বস্থি ফিরে এসেছে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন। কুমিল্লা মহানগরীর টক অব দ্য সিটি বিল্লালের খবর জানতে মানুষ আরো কয়েকদিন Сকুমিল্লার কাগজТসহ স্থানীয় পত্র-পত্রিকায় নতুন কিছু জানতে উৎসুক থাকবে বলে মনে হচ্ছে।




