দেবিদ্বারে সাঁতার না জানায় পানিতে ডুবে যুবতীর মৃত্যু
স্টাফ রিপোর্টার।। গতকাল রবিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৩নং রসুলপুর ইউনিয়নের ঝিনাইয়া গ্রামের মোঃ মালু মিয়ার মেয়ে লিপি আক্তার (২০) সাতাঁর না জেনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
জানা যায়, ছোট বেলা থেকে লিপি আক্তার ঢাকা বসবাস করেন। গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়ীতে বেড়াতে আসেন। গতকাল রবিবার দুপুরে বাড়ীর মেয়েদের সাথে পুকুরে গোসল করতে গেলে সাঁতার না জানায় পানিতে লিপি আক্তার ডুবে যায়। তার ডুবে যাওয়া দেখে তার সাথে থাকা মেয়েরা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পানিতে ভাসা অবস্থায় লিপি আক্তারকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




