
কুমিল্লায় প্রতিদিন বেল বিক্রি হচ্ছে গড়ে ৪ লাখ টাকার
মনির হোসেন
গরম শুরু হওয়ায় কুমিল্লায় ভারতীয় বেলের ব্যবসা জমে উঠেছে। নগরী বিভিন্ন বাজার,রাস্তার দুই পাশে পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে গরমের সুস্বাদু সরবতের বেল। ব্যবসায়ীরা বলছেন,মৌসুমের শুরুতে বেলের দামটা একটু বেশি। তবে বাজারে চাহিদা রয়েছে ব্যাপক। আর প্রতিদিন বেল বিক্রি হচ্ছে ৪ লাখ টাকা। গতকাল শুক্রবার নগরীর রাজগঞ্জ মনোহপুর রাস্তার পাশে কয়েকটি বেল বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
নগরীর মনোহরপুর সামনে বেল বিক্রিতা জাফর আলী জানান,তিনি ভারত থেকে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকার বেল সাইকেলের মাধ্যমে এনে শহরে বিক্রি করার জন্য নিয়ে আসেন। আর প্রতিদিন তিনি ৪ থেকে ৫ হাজার টাকার বেল বিক্রি করেন।তিনি ছোট সাউজের বেল বিক্রি করেন হালি ৪০ টাকা বড় সাজের হালি ৮০ টাকা।
নগরীর কান্দিরপাড় লিবাটি মোড়ের কথা হয় বেল বিক্রেতা ফিরুজ মিয়ার সাথে তিনি বলেন,আমি এবং আমার ছেলে মাঝিগাছা থেকে এসে শহরে বেল বিক্রি করতে আসি। তিনি এ বেল সীমান্ত এলাকা থেকে দুই দিন পর পর ২০ থেকে ৩০ হাজার টাকার বেল বিক্রি করতে আসেন শহরে। তিনি বলেন,আমার ছেলে শিপন সাইকেলের দুই পাশে দুইটি ঝুড়ির মধ্যে ৩শ বেল কেরি করে আনে বিক্রি করতে আর আমি সাইকেলের দুই পাশে ৫শ বেল কেরি করে নিয়ে আসি বিক্রি করতে। প্রতি হালি বড় সাউজের বেল বিক্রি করি ১২০ থেকে ১৫০ টাকা। মধ্যে সাইজের বেল বিক্রি করি ৮০ থেকে ১শ টাকা। তিনি প্রতিদিন ৭ হাজার টাকার বেল বিক্রি করেন বলেন জানান। এদিকে নগরী বাদশামিয়া বাজার,রানীর বাজার, রাজগঞ্জ বাজার, নিউমার্কেট, চকবাজার, টমছমবিজ বাজার, মুগোলটুটি, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি, মহোহরপুর, কান্দিরপাড়, পুলিশ লাইনসহ নগরী বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে ভারত থেকে আনা বেল। বেল বিক্রেতা শাহিন মিয়া বলেন,গরম বেশি পড়ায় প্রচুর পরিমাণ বেল বিক্রি হচ্ছে। আমাদের কাছ থেকে শহরে বিভিন্ন বাজার থেকে আসা ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুরো নগরীতে আমাদের মত বেল বিক্রি করছে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি। এবং গড়ে প্রতিদিন এক এক জন বিক্রি করছে ৪ থেকে ৫ হাজার টাকার বেল। যা প্রতিদিন নগরীতে বেল বিক্রি হচ্ছে ৪ লাখ টাকার মত।




